সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে অংশ নিচ্ছে দেশের ২৯ হোটেল-রিসোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ২০:৫৬আপডেট : ১৭ মে ২০২৩, ২০:৫৬

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসে এ বছর বাংলাদেশ থেকে তারকামানের ২৯টি হোটেল এবং রিসোর্ট মনোনয়ন পেয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)।

সাউথ এশিয়ান ট্র্যাভেল অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার ভ্রমণ ও পর্যটন শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি। যেখানে হোটেল বিশেষজ্ঞ এবং ট্যুরিজম শিল্প পেশাদারদের প্যানেল দ্বারা বিজয়ীদের নির্বাচিত করা হয়। সেরা অভ্যন্তরীণ গন্তব্য, সেরা আন্তর্জাতিক গন্তব্য, সেরা অ্যাডভেঞ্চার গন্তব্য এবং সেরা উদীয়মান গন্তব্যসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়।

অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ৪৫ শতাংশ নম্বর এবং জুরি বোর্ডের কাছে পেশাদার উপস্থাপনার মাধ্যমে ৫৫ শতাংশ নাম্বারের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অক্টোবরে এই অ্যাওয়ার্ডস দেওয়া হতে পারে। ১৫টিরও বেশি আন্তর্জাতিক এবং সরকারি সংস্থা এই অ্যাওয়ার্ডটিতে সমর্থন ও সহায়তা করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা), অ্যাসোসিয়েশন অফ প্রফেশনালস ইন ট্যুরিজম (এপিটি), অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ট্রেড অর্গানাইজেশন, ইন্ডিয়া (এটিটিওআই), অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস (এটিএ), কলম্বো চেম্বার অফ কমার্স (সিসিসি), কনফেডারেশন অফ অ্যাক্রেডিটেড ট্যুর অপারেটরস (ক্যাটো), ফেডারেশন অফ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ শ্রীলঙ্কা।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী হোটেল-রিসোর্টগুলো হচ্ছে—প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা,  দ্য ওয়েস্টিন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, আমারী ঢাকা, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপেল লিফ হোটেল, মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট, সায়েমান বিচ রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া, প্যালেস দ্য লাক্সারি রিসোর্ট, দ্য ওয়ে ঢাকা, প্লাটিনাম গ্র্যান্ড, প্ল্যাটিনাম রেসিডেন্স, হোটেল সারিনা ঢাকা, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল দ্য কক্স টুডে, হোটেল সি ক্রাউন, লেকশোর হোটেল গুলশান, লং বিচ হোটেল, হানসা-প্রিমিয়াম রেসিডেন্স, হোটেল আগ্রাবাদ, গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক-ঢাকা, সিক্স সিজন হোটেল, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, দুসাই রিসোর্ট ও স্পা, হোটেল বেঙ্গল ব্লুবেরি।

/সিএ/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম