রাজধানীতে কীটনাশক পানে শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১০:১৩আপডেট : ৩১ মে ২০২৩, ১০:১৩

রাজধানীর মতিঝিলের আরামবাগে কীটনাশক পানে জুয়েল তুষার (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি সিটি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৩০ মে) রাতে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাদ দিয়ে বলেন, জুয়েল পড়াশোনা নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকতো। হয়তো এসব কারণেই হতাশা থেকে কীটনাশক পানে আত্মহত্যা করতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের বড় ভাই সোহেল রানা জানান, ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় জুয়েলকে উদ্ধার করে রাত ৯টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯টা ৩৪ মিনিটে তার মৃত্যু হয়।

জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ফজলু মিয়ার ছেলে। তিনি আরামবাগ এলাকায় বড় ভাই সোহেল রানার সঙ্গে মেসে থাকতেন। তার বড় ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম