তামহা সিকিউরিটিজের ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৩, ২৩:৪৪আপডেট : ০১ জুন ২০২৩, ২৩:৪৪

শেয়ার বাজারের ব্রোকার হাউজ তামহা সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৩৯ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৯৬২ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। বৃহস্পতিবার (১ জুন) বিকালে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হচ্ছেন— তামহা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. হারুনুর রশীদ, পরিচালক জাহানারা পারভীন, পরিচালক ড. শাহনাজ বেগম, একাউন্টস এক্সিকিউটিভ ও অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ আব্দুর রহমান তালাল, একাউন্টস এক্সিকিউটিভ ও অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ সাঈদ চৌধুরী, একাউন্টস এক্সিকিউটিভ ও অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. দেলোয়ার হোসেন; অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ সাইদুজ্জামান, অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. গোলাম রসুল, শেরাটন শাখার ইনচার্জ ও অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ এ এম আলমগীর কবীর, শেরাটন শাখার ম্যানেজার ও অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. ওয়ারিছ উদ্দিন, অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজুর রহমান, সেটেলমেন্ট অফিসার (সিডিবিএল অফিসার) ও অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ মো. শাহরিয়ার কবীর, একাউন্টস এক্সিকিউটিভ ও অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ জি. এম. আজাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদের গাড়িচালক মো. মামুন হোসেন এবং অফিস সহকারী মো. হাসান।

এজাহারে বলা হয়, আসামিরা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ১৩৯ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৯৬২ টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন প্রতিরোধ আইনে এ মামলা দায়ের করা হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী