সড়ক পরিবহন আইনে চালক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৩, ১৬:২২আপডেট : ০২ জুন ২০২৩, ১৬:২২

সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর চালক স্বার্থবিরোধী ধারা বাতিলসহ বিভিন্ন দাবি জানায় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ।

শুক্রবার (২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে এসব দাবি জানায় সংগঠনের নেতারা।

সমাবেশে যে দাবিগুলো তুলে ধরা হয় সেগুলো হলো:–

১. ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান করতে হবে।

২. ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে।

৩. সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশার (ব্লু-বুক) রেজিস্ট্রেশন চালকদের না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর হতে কোনও সিএনজি অটোরিকশা (প্রাইভেট বা জেলা) বন্ধ বা উচ্ছেদ চলবে না ।

৪. সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২৩ এর চালক স্বার্থবিরোধী ধারা বাতিল করতে হবে।

৫. আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।

৬. বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রো সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করতে হবে।

৭. প্রশাসন কর্তৃক সকল ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে।

৮.পার্কিং না দেওয়া পর্যন্ত নো পার্কিং মামলা ও মিটার মামলা বন্ধ করতে হবে।

৯. লেন/বাইলেন করে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল করতে দিতে হবে।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফসহ সংগঠনের অন্য নেতারা।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম