জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ

তারেক-জোবায়দার বিরুদ্ধে তিন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ১৭:০৭ আপডেট : ০৮ জুন ২০২৩, ১৭:০৭

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিন ব্যাংক কর্মকর্তা।

তারা হলেন-প্রাইম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মো. হুমায়ুন কবির, সিনিয়র অফিসার মো. আব্দুল্লাহ আল হাসান ও অফিসার  শেখ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তারা সাক্ষ্য দেন। এরপর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য রবিবার (১১ জুন) দিন ধার্য করেন। এ মামলায় ৫৬ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেন দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম। এ মামলায় ইকবাল মান্দ বানুকে মামলা হতে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে ২০২২ সালের ১ নভেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা পলাতক। চলতি বছরের ১৩ এপ্রিল তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

/এমকেআর/আরআইজে/
সম্পর্কিত
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর