চেক জালিয়াতির মামলায় আলেশা মার্টের চেয়ারম্যানের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১৪:১২আপডেট : ২৫ জুন ২০২৩, ১৪:১২

চেক জালিয়াতির মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 

রবিবার (২৫ জুন) ঢাকার ২য় যুগ্ম মহানগর দায়রা জজ খসরুজ্জামানের আদালত এ অভিযোগ গঠন করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগে বাদী মো. সেলিম উল্লেখ করেন, ২০২১ সালের ৫ জুন আলেশা মার্টের অনলাইন শপ থেকে দুইটি মোটরসাইকেলের কেনার জন্য ১ লাখ ৯৪ হাজার ৮০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আসামিকে প্রদান করেন। যা সাত থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে সরবরাহ করার কথা ছিল। কিন্তু আসামি তথা আলেশা মার্ট বাদির চাহিদা অনুযায়ী তা সরবরাহ না করে কালক্ষেপণ করেন।

তিনি বলেন, পরবর্তী সময়ে মোটর সাইকেল সরবরাহ করতে না পেরে আসামি ২০২১ সালের ২৩ ডিসেম্বর দুইটি চেকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার ৫৬০ টাকার একাউন্ট পে চেক প্রদান করেন। চেক দুটি নগদায়ন করতে গেলে সবশেষ ২০২২ সালের ৫ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মিরপুর শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়। পরবর্তী সময়ে ২৭ জুন আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও বাদির সঙ্গে কোনও যোগাযোগ করেননি। 

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
সর্বশেষ খবর
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল