মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি

মেহেরপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ০২:৪৩আপডেট : ০২ জুলাই ২০২৫, ০২:৪৩

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথচারীকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ডাকাতি শেষে আরও দুটি ককটেল ফাটিয়ে চলে যায়। মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী, পথচারী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাংনী বাজার থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী ও সবজি বিক্রেতা। তারা পোড়াপাড়া-যুগিন্দা সড়কে পৌঁছালে ডাকাতরা গতিরোধ করে। সেই সঙ্গে ব্যবসায়ীদের মারধর করে প্রায় ৫০ হাজার টাকা লুট ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে চলে যায়।

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ডাকাত দলের সদস্যরা ডাকাতির আগে দুটি ও পরে একটি ককটেল ছুড়লেও দুটি বিস্ফোরিত হয়েছে। আরেকটি অবিস্ফোরিত রয়ে গেছে ঘটনাস্থলে। এ রকম ঘটনা গত মাসেও একই সড়কে ঘটেছিল। পরপর দুটি ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় লোকজন। দ্রুত ডাকাতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ ও ডিবির একাধিক টিম মাঠে নেমেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে