প্রধানমন্ত্রীর সাহস-দেশপ্রেম দিয়ে তৈরি হয়েছে পদ্মা সেতু: নৌ-প্রতিমন্ত্রী

জবি প্রতিবেদক
২৭ জুন ২০২৩, ২২:১০আপডেট : ২৭ জুন ২০২৩, ২২:১৭

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাহস ও দেশপ্রেম দিয়ে তৈরি করেছেন। এর ফলে দক্ষিণ অঞ্চলের মানুষের দুয়ার খুলে গেছে। বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে এর প্রভাব পড়েছে।

মঙ্গলবার (২৭ জুন) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন মেয়াদে ধারাবাহিকভাবে দেশ পরিচালনার কারণে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। নৌ, সড়ক, রেল ও আকাশ পথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। এতে করে যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগ লাঘব হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সেক্টরের ন্যায় ঢাকা সদরঘাটে অভাবনীয় সাফল্য দেখতে পারছেন। এ অবস্থা আগে ছিল না‌। আগে উপচে পড়া ভিড় ছিল। লঞ্চের ছাদে মানুষ ভিড় করতো। এখন সেই অবস্থা নেই।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কক্সবাজার পর্যন্ত রেলপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আকাশ পথে বিভাগীয় শহরগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে গেছে। যাত্রীর চাপ চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য দেশের মানুষের সেবা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছুতে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করছেন। তার নেতৃত্বে আমরা ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ পাবো।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ জাহাজ পরিচালনার লক্ষ্যে জাহাজে নিরাপদ ইকুইপমেন্ট সংযোজনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে নৌ-খাতে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পারবেন। মানুষ ভালোভাবে নিরাপদে থাকবে। দুর্ঘটনা কমাতে নজর দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত জনবল তৈরিতে ইনস্টিটিউট তৈরি করছি। কোস্টগার্ড, নৌ-পুলিশে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হচ্ছে। নৌপথে চুরি ডাকাতি প্রায় বন্ধ হয়েছে। আমরা সুযোগ-সুবিধা বৃদ্ধি করছি। আগামী দুই-তিন বছরের মধ্যে নৌচলাচল আন্তর্জাতিক পর্যায়ের ন্যায় স্বাভাবিক হয়ে যাবে। অদক্ষ জনবল জাহাজ পরিচালনার সঙ্গে থাকবে না।’

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমদ মোস্তফা, নৌপরিবহন অধিদফতর, নৌপুলিশের  কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী