শেষ মুহূর্তে জমজমাট পুরান ঢাকার গরুর হাট

আতিক হাসান শুভ
২৮ জুন ২০২৩, ০৯:৩৮ আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:৩৮

আজ দিন গেলে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা। তাই শেষ মুহূর্তে জমে উঠেছে পুরান ঢাকার কোরবানির পশুর হাটগুলো। হাটে গরু কেনা-বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। বুধবার (২৮ জুন) পুরান ঢাকার গরুর হাটগুলোতে কম বেশি দামের তোয়াক্কা না করেই গরু কিনছেন ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার ধোলাইখাল ও পোস্তগোলা শশ্মানঘাটের গরুর হাটে গরু কেনায় ব্যস্ত সময় পার করছেন পুরান ঢাকার বাসিন্দারা। সকাল থেকেই জমে ওঠে হাটগুলো। রায়সাহেব বাজার মোড় থেকে শুরু করে মুরগীটোলা পর্যন্ত ক্রেতাদের পুরোদস্তুরে আনাগোনা ছিল। অনেকেই গরু কিনে গরুর গলায় মালা পরিয়ে বাসায় নিয়ে যাচ্ছেন। আবার অনেকে কেনা শেষে হাছিল দেওয়া নিয়ে ব্যস্ত।

পুরান ঢাকার বাসিন্দা হাজী মোহাম্মদ নান্টু মিয়া বলেন, আমি সবসময় দুটো গরু কোরবানি দেই। গত কাল রাতে চার লাখ ১০ হাজার টাকা দিয়ে একটা গরু কিনেছি‌। আজকেও একটা কিনতে এসেছি‌। হাটের অবস্থা জানি না। আমরা প্রতি বছর মহল্লার যারা কোরবানি দেই তারা সবাই অলরেডি গরু কিনে ফেলছে। বাকিরাও আজ কিনে নেবে। আগে গরু নিয়ে রাখার বেশ সমস্যা হয়। এজন্য সবসময় শেষ মুহূর্তে হাট থেকে গরু কিনি।

দামের তোয়াক্কা না করেই কোরবানির পশু কিনছেন ক্রেতারা

হাজী আবু তাহের নামের আরেকজন ক্রেতা বলেন, ভেবেছি শেষ মুহূর্তে দাম কিছুটা কমবে, কিন্তু না কমেনি। ব্যাপারীরা বলছে গরু না বিক্রি করতে পারলে নিয়ে যাবে, তবুও কম দামে বিক্রি করবে না। আর অপেক্ষা করা সম্ভব না। আমি অনেক দেখে দুই লাখ ৪০ হাজার টাকা দিয়ে একটা কিনেছি। আজ তো কেনার শেষ সময়। না কিনে কী করবো। দাম বেশি কম জানি না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। দাম কম-বেশি দেখে তো লাভ নেই।

গরুর হাটের বেচাকেনা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন খায়রুল ইসলাম নামের একজন বিক্রেতা। তিনি বলেন, ২৩ তারিখে ১৪টি গরু নিয়ে ঢাকায় আসছি। এতোদিন বসে ছিলাম গরু বিক্রি হয়নি। আলহামদুলিল্লাহ গত কাল থেকে আজ সকাল পর্যন্ত ৫টা গরু বিক্রি করেছি। আশা করি শেষ পর্যন্ত আরও কয়টা বিক্রি করতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা।

মূসা ব্যাপারি নামের আরেকজন বিক্রেতা বলেন, আমরা হাটে মোট ১৮ টি গরুর এনেছি। ইতিমধ্যে চারটি গরু বিক্রি হয়েছে। আশা করছি আজ রাত পর্যন্ত আরও দু’-একটা বিক্রি করতে পারবো। তাতেই চলবে। সবকিছু বাদ দিয়ে মোটামুটি একটা কিছু থাকবে।

এদিকে বৃষ্টিতে কাকভেজা হয়ে গরু নিয়ে বেশ বিপাকে আছেন বলে জানিয়েছেন কয়েকজন বিক্রেতা। আব্দুল মালেক নামের একজন বিক্রেতা বাংলা ট্রিবিউনকে বলেন, আমি দুটো গরু এনেছি হাটে। গরু দুটো আমার অতি আদর যত্নে লালন পালন করা। হাটে যারা গরু নিয়ে এসেছে তারা তো অনেক বড় বড় ব্যাপারী। তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারি না। আজ চার দিন হাটে বসে আছি। এখনও বিক্রি করতে পারিনি। এদিকে একটু পর পর বৃষ্টিতে নিজেও ভিজে যায় গরুও ভিজে যায়। জায়গা ভিজে বাজে অবস্থা হয়ে গেছে, কি এক মুশকিল। গরু দুটো বিক্রি করতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচি।

ছবি: প্রতিবেদক।

/এফএস/
সম্পর্কিত
অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে কী কী হতো
ওমান থেকে আসা ৩ সহযাত্রীর লাগেজ চুরি, যুবক গ্রেফতার
রাস্তার পাশে পিঠা-পুরি-পেঁয়াজুসহ যেসব খাবারের ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
সর্বশেষ খবর
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
অভিষেক সিনেমাতেই ঘনিষ্ঠ দৃশ্যে ইশা, কারণ জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান