ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে পথ হারালো আট শতাধিক ঈদযাত্রী, ৯৯৯ কলে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৩, ২২:৩৬আপডেট : ২৮ জুন ২০২৩, ২২:৩৬

গাইবান্ধার ফুলছড়ি থানার কোচখালী এলাকায় পাঁচটি ট্রলার তিনশ নারী-শিশুসহ প্রায় আটশ ঈদযাত্রী নিয়ে ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে পথ হারিয়ে ফেলে। পরে উদ্ধারের জুরুরি সেবা ৯৯৯ কল করে সাহায্য চায়। মঙ্গলবার (২৭ জুন) রাতে এ ঘটনা ঘটে।

বুধবার (২৮ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২৭ জুন রাত ৯টায় রিপন নামে একজন কলার ব্রহ্মপুত্র নদ থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, নারী ও শিশুসহ তারা প্রায় আটশত ঈদযাত্রী পাঁচটি ট্রলার যোগে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধার বালাসিঘাট যাচ্ছিলেন। পথিমধ্যে রাতের অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলেন। নদীতে চলমান কিছু ট্রলারের কাছে তারা চিৎকার করে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ থামেনি। এখন অন্ধকার রাতে নদের মাঝখানে তারা দিকভ্রান্ত অবস্থায় আছেন। এই অবস্থায় কলার তাদেরকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

তিনি আরও জানান, কল পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ অফিস  তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও গাইবান্ধার বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।  সংবাদ পেয়ে বালাসিঘাট নৌ পুলিশ ফাঁড়ি পুলিশের একটি উদ্ধারকারী দল তথ্যপ্রযুক্তির সাহায্যে কলারের অবস্থান শনাক্ত করে ব্রহ্মপুত্র নদের গাইবান্ধার ফুলছড়ি থানার কোচখালী এলাকায়। সেখান থেকে প্রায় আটশত ঈদযাত্রীকে উদ্ধার করে নিরাপদে বালাসিঘাট পৌঁছে দেওয়া হয়।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান