নৌযানে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা নিশ্চিতে ‘কারিগরি কমিটি’ গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ১৭:২৩আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৭:২৩

লঞ্চ ও তেলবাহী জাহাজসহ সবধরনের অভ্যন্তরীণ নৌযানের ফুয়েলট্যাংক এবং অগ্নিপ্রতিরোধ ও নির্বাপন ব্যবস্থা যথাযথ আছে কিনা, তা পরীক্ষার জন্য উচ্চক্ষমতা সম্পন্ন একটি স্বতন্ত্র কারিগরি বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি জানিয়েছে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ)। এছাড়া যে কোনোধরনের দুর্ঘটনা এড়াতে সকল নৌযানের যথাযথ সার্ভে (ফিটনেস পরীক্ষা) নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকার গণমাধ্যমকর্মীদের এই সংগঠনটি।

বৃহস্পতিবার (৬ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম সরকারের প্রতি এই আহ্বান জানান।

এক বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী সাগরনন্দিনী-২ জাহাজে পরপর দুই দফা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণহানি, রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গায় যাত্রীবাহী ময়ূর-৭ লঞ্চে অগ্নিকাণ্ড এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার তমুরুদ্দিন ঘাটের কাছে মেঘনা নদীতে যাত্রীবাহী ফারহান-৩ লঞ্চের তলদেশ ফেটে যাওয়ার ঘটনায় এসব নৌযান চলাচলের উপযুক্ত ছিল কিনা, তা নিয়ে জোরালো প্রশ্ন দেখা দিয়েছে।

বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত বিশেষজ্ঞদের মতামতের বরাত দিয়ে এসসিআরএফ জানায়, সংশ্লিষ্ট প্রকৌশলী ও জাহাজ জরিপকারকরা স্বল্পসময়ে দায়সারা সার্ভে করে ত্রুটিপূর্ণ অনেক নৌযানকেও ফিটনেস সনদ দিয়ে থাকেন।

বিবৃতিতে আরও বলা হয়, নৌযানগুলোতে সনদধারী মাস্টার ও ড্রাইভার থাকলেও তাদের অনেকেরই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা নেই। সার্ভের সময় গুরুত্বপূর্ণ এ বিষয়টিও এড়িয়ে যান শিপ সার্ভেয়াররা। এসব কারণে নৌপথে বারবার দুর্ঘটনা ঘটছে উল্লেখ করা হয় বিবৃতিতে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম