এশিয়া অলিম্পিক কাউন্সিলে যোগ দেবেন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৩, ১৬:৩৩আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৬:৩৩

এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভায় যোগ দিতে থাইল্যান্ড গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (৭ জুলাই) সরকারি সফরে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, থাইল্যান্ড সফরকালে শনিবার (৮ জুলাই) সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের (OCA) ৪২তম সাধারণ সভায় যোগ দেবেন।

এ সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় অংশগ্রহণ ছাড়াও সেনাপ্রধান এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ  কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেবেন। বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে আগামী ১১ জুলাই বাংলাদেশে পোঁছাবেন সেনাপ্রধান।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে: সেনাপ্রধান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের