গিয়েছিলেন বিরিয়ানি খেতে, ফিরলেন লাশ হয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ১৭:১৯ আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৭:১৯

রাজধানীর রামপুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক তার বন্ধু।

নিহতের নাম পুলক গমেজ (২১)। তিনি রাজধানীর মার্টিন লুথার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বন্ধু জাহেদ হাসান (২১) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (২৩ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার উপপরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন, রামপুরা ডিআইটি ওয়াবদা রোডের মুখে দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে দুই জন গুরুতর আহত হয়। সেখানে থেকে তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।

মরদেহটি  ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি শনাক্ত করা যায়নি বলেও জানান এসআই মেহেদী।

পুলকের দুলাভাই রনি রোজারিও বলেন, রাত ১২টার দিকে জাহেদের মোটরসাইকেলে তারা দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খেতে গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় তারা।

গাজীপুর কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামের প্রবাসী বিপিন গমেজের ছেলে পুলক। বর্তমানে নর্দা সরকারবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। দুই বোন এক ভাইয়ের মধ্যে পুলক ছিলেন ছোট।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
সর্বশেষ খবর
আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসাকের জোড়া গোলে লিভারপুল এখন পাঁচে
ইসাকের জোড়া গোলে লিভারপুল এখন পাঁচে
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র