সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ২৪ জন নিহতের মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৩:১০আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৩:১০

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ২৪ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। সে কারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

গত ৭ মার্চ বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

এ ঘটনায় বংশাল থানায় অবহেলার অভিযোগে এনে মামলা করে পুলিশ। অজ্ঞাতদের আসামি করে মামলা হয়। ভবনের দুই মালিক আপন দুই ভাই ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার দেখানো হয় এ মামলায়। এরপর তাদের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে রয়েছেন। ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান রয়েছেন কারাগারে।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
নববধূর ‘আত্মহত্যা’: স্বামী রিমান্ডে, বিচারের দাবিতে স্বজনদের অবস্থান
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
ডিএমপির দুই থানায় নতুন ওসি
ডিএমপির দুই থানায় নতুন ওসি
জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ
জামিনে কারামুক্ত হলেন বিদিশা এরশাদ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী