ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবার ট্রেন চলাচল শুরু হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৭:৪৮আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৭:৪৮

প্রায় আট মাস বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হচ্ছে। ১ আগস্ট থেকে এই রুটে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘পদ্মা লিংক প্রকল্পের কাজ করার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। পহেলা আগস্ট থেকে এই রুটে নিয়মিত ট্রেন চলাচল করবে।’

মঙ্গলবার (২৫ জুলাই ) ঢাকা স্টেশন থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে চাষাড়া স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়টি জানান রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইন করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল, বিভিন্ন সমস্যার কারণে ঠিকাদার কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প রিভাইজ করে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে টেন্ডার ডেকে আমারা দ্রুত কাজ শুরু করবো। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘চাষাড়া থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত সিটি করপোরেশনের অংশের রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে। তাই এই অংশের রেলক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করতে হবে। সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করতে সময় লেগেছে। তাই কাজ শুরু করতেও বেশি সময় লেগেছে।’

তিনি বলেন, ঢাকা-যশোর রেল লাইনের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। ঢাকা-ভাঙ্গা এবং দোহাজারী থেকে কক্সবাজার লাইন সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে মন্ত্রী নারায়ণগঞ্জ রেল স্টেশনের যাত্রীদের চলাচলের জন্য রাস্তা মেরামতের কাজ  ও স্টেশন ও আশপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
রেলের মানোন্নয়নে মন্ত্রণালয় ও ব্র্যাকের উদ্যোগে কর্মশালা 
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির সুফল কী, সংসদে প্রশ্ন
শ্রমিক নিহতের প্রতিবাদে অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
শ্রমিক নিহতের প্রতিবাদে অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
সফটওয়্যার আপডেটের মেসেজে ক্লিক, মুহূর্তেই ফোন থেকে উধাও ৯ লাখ টাকা
সফটওয়্যার আপডেটের মেসেজে ক্লিক, মুহূর্তেই ফোন থেকে উধাও ৯ লাখ টাকা
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা