জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দেওয়ায় হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৩, ১৮:০২আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮:০২

রাজনৈতিক দল হিসেবে জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন (ইসি), ইসির সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

দলটির সাধারণ সম্পাদকের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (৩০ জুলাই) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবীর আকন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. মুজিবুল হক। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।

পরে আইনজীবী মো. হুমায়ূন কবীর আকন জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল জাতীয় জনতা পার্টি। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ে কমিটির সদস্য নির্বাচিত করার বিধান না রাখাসহ কয়েকটি দিক বিবেচনায় আবেদন নামঞ্জুর করে ইসি।

নামঞ্জুর সংক্রান্ত নির্বাচন কমিশনের গত ১০ এপ্রিলের এ সংক্রান্ত চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী গত ২০ জুলাই হাইকোর্টে রিটটি দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম