আগামী বছরের জন্য হজের নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ১৮:১২আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮:১৪

২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করবে সৌদি সরকার। ২০২৪ সালের  ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল  বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

বুধবার (২ আগস্ট) সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে  সভা অনুষ্ঠিত হয়। সৌদি সরকারের বরাত দিয়ে এসব তথ্য জানান ধর্ম সচিব।

২০২৪  হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাব নেতারা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলরসহ (হজ) সংশ্লিষ্ট বিভিন্ন দফতর সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব সভাকে জানান, সৌদি সরকার ২০২৪ সনে বাংলাদেশ হতে ১,২৭,১৯৮ জনকে পবিত্র হজব্রত পালনের জন্য কোটা অনুমোদন করেছে।

সভাপতি সভার শুরুতে ২০২৩ সনের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।

সচিব আরও জানান, রাজকীয় সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য অবহিত হওয়ামাত্র হজ প্যাকেজ ২০২৪ ঘোষণা করা হবে এবং হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের