কুবির ভিসি ফৌজদারি অপরাধ করেছেন, মানববন্ধনে সাংবাদিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৩, ১৭:৫০আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৯:০২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এ সময় ভিসি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ফৌজদারি অপরাধ সংঘটিত করেছেন বলে দাবি করেন সাংবাদিকরা।

শনিবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্পাস সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা আজ মাঠে দাঁড়িয়েছি। ইকবালের বিরুদ্ধে অন্যায় হয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। অনথ্যায় আমরা আরও শক্ত কর্মসূচি নিয়ে রাজপথে নামবো।’

তারা বলেন, ‘সাংবাদিকের সংবাদ প্রচারে বাধা দিয়েছে আর ইকবালকে বহিষ্কারে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মানা হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ফৌজদারি অপরাধ সংঘটিত করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শুধু ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করেননি এই উপাচার্য, তিনি ক্যাম্পাস সাংবাদিককের বিরুদ্ধেও দাঁড়িয়েছেন।’

মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সাংবাদিকরাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম