ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় বিচার চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৫:০৫আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৫:০৫

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ আগস্ট) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে বিচারিক আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে ড. ইউনূসের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চারজনের নামে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। পরে গত ১৯ মে শ্রম আদালতের আদেশটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস।

ওই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ ২৩ জুলাই রোববার শ্রম আদালতে এই মামলার অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পরে গত ২৫ জুলাই চেম্বার আদালত স্থগিতাদেশ না দিয়ে গত ৩ আগস্ট পর্যন্ত মালাটিতে স্থিতাবস্থা দিয়েছেন। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য দিন ঠিক করেন।

এর ধারাবাহিকতায় মামলাটির রুল শুনানির জন্য বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে হাইকোর্টের নতুন বেঞ্চ গঠন করে দেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন।

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

মামলার অন্য তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন