কক্সবাজারের পেকুয়ায় দুর্গত মানুষদের জরুরি সহায়তা নৌবাহিনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ১৭:২৭আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৭:২৮

অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত কক্সবাজারের পেকুয়ায় পানিবন্দি দরিদ্র ও অসহায় মানুষদের ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) কক্সবাজারের পেকুয়ায় পানিবন্দি স্থানীয় দরিদ্র ও অসহায় তিন হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী ও এক হাজার পরিবারকে রান্না করা খাবার প্রদান করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে সাত দিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, স্যালাইন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী ও রান্নার অনুপযোগী পরিবারের মাঝে প্যাকেটজাত (রান্না করা) খাবার প্রদান করা হয়।

এছাড়াও স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী পেকুয়ায় নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ সকল ধরনের সহায়তা প্রদান করছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় আইএসপিআর।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নৌবাহিনীর ডকইয়ার্ডে তৈরি ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী