শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নামে থাকা নৌ, বিমান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৮ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৫, ১৭:০২ আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৭:০২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা নৌবাহিনী, বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট আটটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। রবিবার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বাংলাদেশ নৌবাহিনীর তিনটি, বিমানবাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটিসহ মোট আটটি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করে নতুন নাম প্রস্তাব করা হয়। প্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের পর সেগুলোর নতুন নামে নামকরণ করা হয়।

চট্টগ্রামের নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম বানৌজা খালিদ বিন ওয়ালিদ, ঢাকার খিলক্ষেত নামাপাড়ার বানৌজা শেখ মুজিবের নাম বানৌজা ঢাকা, কক্সবাজারের পেকুয়ার বানৌজা শেখ হাসিনার নাম বানৌজা পেকুয়া, ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার, বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনীর নাম বাংলাদেশ এ্যারোনটিক্যাল সেন্টার, যশোরের বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম বিএএফএ কমপ্লেক্স, মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সের নাম ডিএসসিএসসি কমপ্লেক্স এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরকে প্রতিরক্ষা জাদুঘর হিসাবে নামকরণ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের সই করা এই প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
মাহফিলের অনুমতি না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমির হামজার, বললেন ‘হাসিনার সময়ও এমন হতো’
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার 
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির