ডেঙ্গু সচেতনতা তৈরিতে লাল সবুজ সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৩, ১৭:২২আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৭:২৫

রাজধানীসহ সারা দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এজন্য নগরীর পথচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ সোসাইটি’। সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে মশারি টানিয়ে অবস্থান নেন তরুণ সেচ্ছাসেবীরা। পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে তারা নানা সচেতনতামূলক বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

রাস্তার পাশে মশারি টানিয়ে অবস্থান নেন তরুণ সেচ্ছাসেবীরা

সংগঠনের সদস্যরা জানান, অন্য তরুণরাও তাদের সঙ্গে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।

তারা বলেন, এই নগর ডেঙ্গুমুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার। তাই সবাই যাতে ব্যক্তি পর্যায়ে সচেতন হই সেজন্য আমাদের এই উদ্যোগ।

সচেতনতামূলক বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা

এ সময় ছিলেন– সংগঠনের নির্বাহী কমিটির সদস্য বিনীতা রহমান, স্বেচ্ছাসেবী সমন্বয়ক মোস্তাকিম আহমেদ, ঢাকা টিমের কো-অর্ডিনেটর আজিজুন তমা, টিমের সদস্য সানজিদা সেতু প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ১৮৭২
ডেঙ্গু প্রতিরোধ ঢাকা মহানগর উত্তরে বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
সর্বশেষ খবর
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার