রেজাউল হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশের ডাক সর্বদলীয় ছাত্র ঐক্যের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ১৫:৫৮আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৬:০২

গত ২৮ জুলাই গুলিস্তানে রাজনৈতিক সমাবেশ চলাকালে নিহত মাদ্রাসা শিক্ষার্থী রেজাউল করিম হত্যার বিচারের দাবি জানিয়েছে সর্বদলীয় ছাত্র ঐক্য। এ সময় তারা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। 

বুধবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

ঐক্যের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, রেজাউল করিম কোনও রাজনৈতিক দলের কর্মী ছিল না। তা সত্ত্বেও আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে খুন করেছে। এই খুনের সঙ্গে কারা জড়িত তা এখন পরিষ্কার। কিন্তু হত্যাকাণ্ডের ২০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। আমরা মনে করি, অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের এই নীরবতা মানুষকে আইনের প্রতি আস্থাহীন করে তুলবে। আমরা রেজাউল হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে রেজাউলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি করছি।

এ সময় তারা রেজাউল হত্যার দ্রুত বিচারের দাবিতে আগামী ১৮ আগস্ট বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল এবং ২৪ আগস্ট শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাকি, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি তানজিল আমির, ছাত্র জমিয়তের বাংলাদেশের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম