বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে শেখ জামালের বন্ধুর রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ১৯:৫২আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৯:৫৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় দণ্ড পাওয়া পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কাজে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান। তিনি বঙ্গবন্ধুর ছেলে শেখ জামালের বন্ধু।

সোমবার (২১ আগস্ট) রিটটি দায়ের করা হয়।

রিটকারীর আইনজীবী এ এফ এম সাইফুল করিম সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মাসুদ রেজা সোবহানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বঙ্গবন্ধুর সন্তান শেখ জামাল। ১৫ আগস্টে শেখ জামাল বঙ্গবন্ধুর সঙ্গে মৃত্যুবরণ করেন। বন্ধু হারিয়েছেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান। তাই তিনি বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার কাজে নিজেকে সম্পৃক্ত রাখার ইচ্ছা পোষণ করেছেন। এ কারণেই আদালতের নির্দেশনা প্রার্থনা করে তিনি রিটটি করেছেন।

রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব ও আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য রয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে আছেন আইনজীবী এ এফ এম সাইফুল করিম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

 /বিআই/এমএস/
সম্পর্কিত
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের