নাশকতার মামলা

জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ১৫:১২আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৫:১৭

নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।

অপর দুজন হলেন– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন।

মঙ্গলবার (২২ আগস্ট) আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন। পরবর্তী সময়ে কোনও পদক্ষেপ না থাকায় আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা আসামিদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।’

আদালত সূত্রে জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এ মামলার আসামি ৩১ জন। তাদের মধ্যে সাদেকুর ইসলাম নামে একজন কারাগারে আটক রয়েছেন। জামিনে রয়েছেন অপর আসামিরা।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় মতিঝিল থানা এলাকায় জনতাবদ্ধ হয়ে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জামায়াতে ইসলামীর ৪০০-৫০০ নেতাকর্মী। সরকারি কাজে বাধাদানসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আঘাতসহ রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের