‘তৃণমূল জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে সংসদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৩, ২০:০৯আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২০:০৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ শোষণ-বঞ্চনাহীন একটি গণতান্ত্রিক দেশ। এ দেশের সংসদ সদস্যরা জনগণ দ্বারা নির্বাচিত হয়ে জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন। তৃণমূল জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে সংসদ কাজ করছে।

বুধবার (২৩ আগস্ট) ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্ট্যাডিজ আয়োজিত ‘সংসদীয় গণতন্ত্রে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকরণে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ জনগণের ভাগ্যে উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন। জনগণের বহুমুখী উন্নয়ন সাধনের জন্য কার্যকর আইন ও নীতি প্রণয়ন করেছেন তিনি। সংবিধান অনুযায়ী জনজীবনের সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে চলেছেন শেখ হাসিনা।’

বাংলাদেশের সংবিধানে সমাজের অনগ্রসর জনগণের সুযোগের সমতা নিশ্চিতকরণের বিধান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের আওতায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য ৯ লাখ ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছেন। আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গরিবদের সাবলম্বী হওয়ার সুযোগ দিয়েছেন তিনি।’

স্পিকার বলেন, ‘বাংলাদেশের বাজেট জনবান্ধব বাজেট। লিঙ্গ সংবেদনশীল এই বাজেটে সমাজের নারী ও শিশুদের কল্যাণের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়। অতি দরিদ্র নারী, বিধবা, স্বামী পরিত্যাক্ত নারী, গর্ভবতী নারীদের জন্যও বিভিন্ন ধরণের ভাতা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।’

ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্ট্যাডিজের ডিরেক্টর সহযোগী অধ্যাপক ইকবাল সিং সেভিয়ার সঞ্চালনায় এই সেশনে আরও ছিলেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলামসহ ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্ট্যাডিজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি