ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য দূরীকরণে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ২৩:৫৪আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২৩:৫৪

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য দূরীকরণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ল্যাব সহকারীদের পদ অনুযায়ী সুনির্দিষ্ট কর্ম নীতিমালা তৈরিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (৩০ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি ড. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল হোসেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের অধীনে ল্যাবরেটরি সহকারীদের বেতন গ্রেড ১০ম এবং অন্যান্য অধিদফতরে ল্যাব সহকারীদের সর্বনিম্ন বেতন গ্রেড ১৬তম। অন্যদিকে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী, ল্যাব সহকারীদের বেতন গ্রেড ১৩তম কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে বিজ্ঞান ও আইসিটি বিভাগে ল্যাব সহকারীদের বেতন গ্রেড ১৮তম। যেখানে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী যে পদের বিপরীতে যে গ্রেড তা পেলেও এক্ষেত্রে বঞ্চিত এমপিওভুক্ত এই ল্যাব সহকারীরা। 

এছাড়াও ল্যাব সহকারীদের কোনও কর্ম নীতিমালা না থাকায় কিছু কিছু প্রতিষ্ঠানে ল্যাব সহকারীদের দিয়ে ল্যাবের বাইরেও বিভিন্ন কাজ করানো হয়। অনেক সময় দেখা যায়, এমপিও নীতিমালা অনুসারে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের যে কাজ, সেই কাজও ১৮তম গ্রেডে কর্মরত ল্যাব সহকারীদের দিয়ে করানো হয়। এমতাবস্থায় দীর্ঘদিন ধরে গ্রেড বৈষম্য ও কর্মনীতিমালার দাবি জানিয়ে আসছে কলেজ শাখার এমপিওভুক্ত ল্যাব সহকারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ। তারা মাউশির আঞ্চলিক কার্যালয়, মাউশি এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার দাবি জানিয়ে স্মারকলিপি দেন। এরপরও কোন সমাধান না হওয়ায় সারাদেশের ৬৬ জন ল্যাব সহকারী হাইকোর্টে রিট দায়ের করেন।

 

/বিআই/এমএস/
সম্পর্কিত
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়নের চিঠি প্রত্যাহার চেয়ে রিট
সিসা লাউঞ্জ বন্ধ‍ে ব‍্যর্থতা: ডিএমপি কমিশনারের ব্যাখ্যা চেয়ে হাইকোর্টে আবেদন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের