জোড়া খুনের মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১১

ফরিদপুরের নগরকান্দায় রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন নামে দুই জনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বারকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আওয়াল হোসেন চার বছর ধরে পলাতক ছিল। তথ্য যাচাই-বাছাই করে তার অন্যান্য সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ আগস্ট ফরিদপুরের নগরকান্দার মধ্যকাইচাইল মাদ্রাসা মসজিদে আসরের নামাজ শেষ করে রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিনসহ অন্যরা মাদ্রাসা মাঠে যান। সেখানে পূর্ব শত্রুতার জেরে আওয়াল হোসেনসহ তার সহযোগীরা রওশন ও মিরাজুলের ওপর হামলা করে। আগ্নেয়াস্ত্র ও শর্টগান দিয়ে ওই দুই জনকে উপর্যুপরি গুলি করে আওয়াল হোসেনের সহযোগীরা। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। এ ঘটনায় আওয়াল হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলায় বিচারিক কার্যক্রম শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আসামিরা আত্মগোপন চলে যায়।

/আরটি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম