গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা

‘নোবেল পেলেই ব্যক্তি আইনের ঊর্ধ্বে উঠে যান না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৩

সব পরিকল্পনা ভেস্তে যাওয়ায় বিদেশিরা এখন ড. ইউনূসকে নিয়ে ষড়যন্ত্রে নেমেছে বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলেন, ড. ইউনূসের বিচারপক্রিয়া নিয়ে বিদেশিরা হিলারি ক্লিন্টনের নেতৃত্বে যে বিবৃতি দিয়েছে, তা অনাকাঙ্ক্ষিত।

শনিবার (২ সেপ্টেম্বর) এডিটরস গিল্ড আয়োজিত ‘দেশের রাজনীতি বিদেশের তৎপরতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এসব মন্তব্য করেন। এডিটরস গিল্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য রেজোয়ানুল হক বৈঠকের সঞ্চালনা করেন।

আলোচকরা বলেন, নোবেল পুরস্কার পেলেই কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে যেতে পারেন না। দেশের আইন অনুযায়ী ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়াসহ অন্যান্য অভিযোগেরও বিচার হওয়া উচিত। এটি নিয়ে বিদেশিদের বিবৃতি একেবারেই অনাকাঙ্ক্ষিত।

তারা বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতিসহ অন্যান্য তৎপরতা দেশের রাজনীতিতে তেমন কোনও প্রভাব রাখতে না পারায় তারা এখন নতুন করে ড. ইউনূসকে নিয়ে ষড়যন্ত্রে নেমেছে।

বিশিষ্টজনরা বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর খুব সফলভাবে এ দেশটাকে দুভাগ করে ফেলেছিলেন। সেটাই এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যতই দেশে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, ততই এটা তীব্রতর হবে। তা ছাড়া আমাদের ধারণা তৈরি হয়েছে, বিদেশিরা আমাদের নির্বাচনে বড় প্রভাব ফেলে। আর এই ধারণাকে কাজে লাগিয়ে তারা আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছে।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ও গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন, দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক আজয় দাশগুপ্ত, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান এবং বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ও সাবেক রাষ্ট্রদূত ড. হাসান মাহমুদ খন্দকার।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ