রমনা জোনে নতুন এডিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের রমনা জোনে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ আলম মো. আখতারুল ইসলাম।

সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানা গেছে।

রমনা জোনে নতুন দায়িত্ব পাওয়া অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এর আগে মতিঝিল গোয়েন্দা বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কর্মীকে নির্যাতনের ঘটনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, রমনা জোন থেকে প্রত্যাহার করে পিওএম উত্তরে বদলি করা হয় তাকে। এছাড়া পুলিশ সদর দফতর হারুন অর রশিদকে এপিবিএনএ বদলির আদেশ দেয়।

শাহবাগ থানায় নির্যাতনের ঘটনা তদন্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি ঘটনা অনুসন্ধানে কাজ করছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান উপ-পুলিশ কমিশনার অপারেশনস আবু ইউসুফ।

এছাড়া, ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকার বলেছেন, সরকারি দায়িত্ব বিধি মতো কাজ করেননি এডিসি হারুন। তাকে প্রত্যাহার করা শাস্তির প্রথম ধাপ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ঘটনার পেছনে যাদের নাম আসবে তাদেরকেই শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন- 

এডিসি হারুন ইস্যু: তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি

এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

প্রত্যাহার নয়, বদলি হলেন এডিসি হারুন

এডিসি হারুনকে প্রত্যাহার

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক