এডিসি হারুন ইস্যু: তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুনের নেতৃত্বে ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি’র যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এই তথ্য জানান। 

তিনি বলেন, ‘নির্যাতনের ঘটনার সঙ্গে পুলিশের যে পর্যায়ের কর্মকর্তা জড়িত থাকুক না কেন তদন্ত প্রতিবেদনের রিপোর্টের ভিত্তিতে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যার অপরাধ যতটুকু প্রমাণিত হয়, সে অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে।’

ছাত্রলীগ নেতাদের পেটানোর ঘটনায় ডিএমপি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে হবে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশন) আবু ইউসুফকে। কমিটির অন্য সদস্যরা হলেন– নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহেনশাহ, মতিঝিল গোয়েন্দা বিভাগের এডিসি রফিকুল ইসলাম।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘ছাত্রলীগের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচনের জন্য ডিএমপি কমিশনের কাছে যান ছাত্রলীগ নেতারা। এ সময় ডিএমপি কমিশনার তাদের জানান, বাংলাদেশ পুলিশ একটি পেশাদারি প্রতিষ্ঠান। ব্যক্তির কোনও দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না। যে ঘটনা ঘটেছে তা কোনও সরকারি কার্যক্রমের মধ্যে পড়ে না।’

তিনি আরও জানান, শাস্তির প্রথম ধাপ হিসেবে কর্মস্থল থেকে এডিসি হারুনকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযোগ ওঠে, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ওই দুই নেতাকে এডিসি হারুন অর রশিদের নেতৃত্বে তুলে নেয় পুলিশের একটি টিম। শাহবাগ থানা হেফাজতে নিয়ে তাদের নির্যাতন করা হয়। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীরা হলেন– ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

আরও পড়ুন- 

এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

প্রত্যাহার নয়, বদলি হলেন এডিসি হারুন

এডিসি হারুনকে প্রত্যাহার

/আরটি/আরকে/এফএস/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের