এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
 
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ডিএমপি কমিশনার কার্যালয়ে প্রবেশ করেন ছাত্রলীগ সভাপতি। তার কিছুক্ষণ পরেই ভেতরে প্রবেশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইনান।

ডিএমপি কমিশনারের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষে দুপুর ২টার দিকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তিনি বলেন, ‘যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটেছে, এতে ছাত্রলীগের সবশ্রেণির নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনার আইনি প্রক্রিয়া যেন নিশ্চিত করা হয় এবং দায়ীদের বিরুদ্ধে যেন আইনি প্রক্রিয়া নিশ্চিত করা হয়— সেজন্য আমরা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে এবং আজ ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছি।’

তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন, বিভাগীয় তদন্তের মাধ্যমে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে।’

এ ঘটনায় কোনও মামলা করা হবে কিনা জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি জানান, ‘ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় মামলাতে নয়, ডিএমপির বিভাগীয় ব্যবস্থায় আস্থা রাখতে চাই আমরা।’

তিনি বলেন,  ‘আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি।  এ বিষয়টি নিয়ে তারা কনসার্ন রয়েছেন এবং তারা সবাই বিব্রত। আমরা ছাত্রলীগ থেকে বলেছি,  আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিশ্চিত করার জন্য।  যারা এ ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।’ ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন, ৪ নেতাকর্মী আটক
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে