ডেমরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:২৯

রাজধানীর ডেমরায় দুই প্রতিবেশীর মারামারিতে আহত হয়েছেন ২ জন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোনাপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ৩৫ বছরের সুমন মন্ডল ‌ও তার ৩০ বছর বয়সী বোন রূপা মন্ডল।

আহতদের ছোট ভাই শাওন মন্ডল বলেন, ‘কালাচান মিয়ার বাসার সামনে দিয়ে আমার বোন রূপা মন্ডল তার ৮ মাসের শিশুকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। স্থানীয় অনন্ত দাস তখন সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে সাইকেলের ধাক্কা লাগে রুপা মন্ডলের গায়ে। সেই ধাক্কায় কোলের শিশুটি পড়ে যায়।’

শাওন মন্ডল আরও বলেন, ‘তখন সেখানে রুপা মন্ডলের সঙ্গে অনন্ত দাশের কথা কাঁটাকাঁটি হয়। এক পর্যায়ে অনন্ত দাসের বড় ভাই শ্রীকান্ত দাস এগিয়ে আসলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সুমন মন্ডল এগিয়ে আসলে ওই পরিবারের ৪ থেকে ৫ জন তাদের মারধর করে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুই জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

/এআইবি/কেএইচ/ /এসপি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক