ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী ট্যুরিজম ফেয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০

ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ এবং ‘প্রথম বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট ২০২৩’। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলায় উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী।

প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে, শেষ হবে ২৩ সেপ্টেম্বর রাত ৮টায়। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর পর্যটন আকাশে উজ্জ্বল তারা হিসেবে ফুটে ওঠার জন্য নানা প্রকল্প নিয়েছে, মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, আমরা আশাবাদী।’

পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন বলেন, ‘সরকার ও মন্ত্রণালয়ের কাজ হছে সুযোগ করে দেওয়া। আর বেসরকারি উদ্যোক্তারা যদি সেই সুযোগকে সুন্দরভাবে কাজে লাগায়, তাহলে অনেক কিছু সম্ভব। পথে বাধা আসবেই, সেই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় সদা সজাগ এবং তা অতিক্রম করতে তৎপর।’

মেলার পাশাপাশি স্থানীয় পর্যটনের গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ ট্যুরিজম ডেভলপমেন্ট সামিটে (বিটিডিএস) অনেকগুলো আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম