‘সিনিয়র-জুনিয়র’ বিবাদে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৯

রাজধানীর যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে। তার নাম আব্দুল্লাহ আল লিমন (১৫)। সে স্থানীয় সবুজবিদ্যা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীধীন বিবির বাগিচা রজনীগন্ধা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে‌। ‌‌ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আব্দুল্লাহ নামে আহত কিশোর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে ও বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসে আহতের বন্ধু মো. নভেল ও শান্ত ওরফে ছোট শান্ত। নভেল জানায়, আমরা সন্ধ্যায় আব্দুল্লাহসহ পাঁচ থেকে ছয় জন বন্ধু মিলে মাঠের পাশে বসে ছিলাম। ওই সময়ে আমাদেরই বন্ধু একই স্কুলের সালমান, শান্ত ও আরমানসহ ১০ থেকে ১৫ জন সেখানে আসে। তারা আমাদের মারপিট করতে থাকে ও ছোট শান্তকে থাপ্পড় মারে। পরে সালমানকে আবদুল্লাহ বাধা দিতে গেলে তাকে ঘাড়ের ডান পাশে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। 

আহতের বন্ধুদের অভিযোগ, আমরা ওদের সঙ্গে ঘোরাফেরা করি না। ওরা বখাটে, নেশা করে। তারা আমাদের জোর করে তাদের সঙ্গে ঘুরতে ও আড্ডা দিতে বলে। আমরা সবাই ওদের এড়িয়ে চলি। শুধু তাই নয়, ওরা নিজেদের সিনিয়র বলেও দাবি করে। অথচ ওরা আমাদের একই বয়সের, একই ক্লাসের। আমরা তাদের সিনিয়র মনে করি না। এসব নিয়েই এ ঘটনা ঘটে।

আহত আব্দুল্লাহ যাত্রাবাড়ী সুতি খালপাড় বিবির বাগিচা এলাকার বাসিন্দা টেইলার্স দোকানি আলী আকবরের ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে সে বড়।

/এআইবি /কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের