পাবনার ইছামতী নদী খনন প্রকল্প সংশোধনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৭

অবৈধ স্থাপনা বহাল রেখে জমি অধিগ্রহণ করে নদী খননের উদ্ভট প্রস্তাবনা বাতিল করে ‘পাবনা জেলার ইছামতী নদী পুনরুজ্জীবিতকরণ’ প্রকল্প সংশোধনের জোর দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। শনিবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এ দাবি জানান। 

এছাড়া সেতু নির্মাণসহ বিভিন্ন খাতে অহেতুক অতিরিক্ত অর্থ ব্যয়ের মতো অযৌক্তিক প্রস্তাবনাগুলো দূর করার আগে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন না দেওয়ারও দাবি জানান তারা। না হলে নদী পুনরুদ্ধারের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লুটপাট হবে এবং নদী তীরের অবৈধ দখলদাররা বৈধতা পাবেন বলে জাতীয় কমিটির নেতারা অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, পানিসম্পদ মন্ত্রণালয় ‘পাবনা জেলার ইছামতী নদী পুনরুজ্জীবিতকরণ’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। ৩৩ দশকি ৭২ কিলোমিটার দীর্ঘ নদীটি খননের জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক হাজার ৭৩৫ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে ১৬০ হেক্টর জমি অধিগ্রহণ বাবদ ৫২৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া প্রস্তাবনায় ২২টি পুরনো সেতু ভেঙে নতুন ২৩টি সেতু নির্মাণের কথা বলেছে পানিসম্পদ মন্ত্রণালয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জাতীয় কমিটি জানায়, ২০১৯ সালের জরিপে ইছামতী নদীর অবৈধ দখলদারের সংখ্যা এক হাজার ৬৫১ জন। পানিসম্পদ মন্ত্রণালয় এসব দখলদার ও তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিবর্তে স্থানীয়দের কৃষিজমি ও আবাসভূমি অধিগ্রহণ করে নদী খনন এবং এর প্রশস্ততা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এ ধরনের প্রস্তাব বাস্তবতাবিবর্জিত এবং মোটেও গ্রহণযোগ্য নয়। এছাড়া ইছামতি নদীর ওপর ২৩টি সেতু নির্মাণের দায়িত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ের নয় এবং সেই সক্ষমতাও তাদের নেই বলে দাবি করেছে জাতীয় কমিটি।

বিবৃতিতে বলা হয়, সিএস ম্যাপ অনুযায়ী নদী খননের জন্য উচ্চ আদালতের রায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। কিন্তু প্রকল্প প্রস্তাবে সিএস ম্যাপকে পাশ কাটিয়ে জমি অধিগ্রহণ করে নদী খননের কথা বলা হয়েছে। এ ধরনের উদ্যোগ উচ্চ আদালতের রায় ও প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।  

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের