মহাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে তিন ছিন্নমূল শিশুর মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩

রাজধানীর মহাখালী উড়াল সেতুর নিচে রেললাইনে ট্রেনে কাটা পড়ে তিন ছিন্নমূল শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টা থেকে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর পুলিশ ফাঁড়ি ইনচার্জ শ্রী সুনীল চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে মহাখালী উড়াল সেতুর নিচে ২৭০ নং পিলারের সামনে রেললাইন দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হেঁটে যাচ্ছিল ওই শিশুরা। এ সময় অসাবধানতাবশত কমলাপুর থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তারা।

তিনি জানান, ট্রেনের নিচে পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় তারা। তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ছিন্নমূল শিশু। 

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ খবর
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই কিশোর 
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর, ২০২৬)
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
তারেক রহমান-এরদোয়ান বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার