দুর্নীতিবিরোধী সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যই আমাদের নেতৃত্ব দেবে: টিআইবি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৮

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে শুরু থেকেই তরুণরা ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হিসেবে টিআইবির সঙ্গে রয়েছেন। তাই তরুণদের উৎকর্ষ সাধনে টিআইবি সবসময় গুরুত্ব দিয়ে থাকে। দুর্নীতিবিরোধী সমাজ সৃষ্টির পথে এই তারুণ্যই আমাদের নেতৃত্ব দেবে।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারুণ্যের যুক্তিনির্ভর নেতৃত্বে দুর্নীতিবিরোধী সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এদিন শেষ হলো টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৩। 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। রানারআপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর ইয়াসিন আরাফাত লিমন এবং ফাইনালের সেরা বিতার্কিক হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাপসী দে প্রাপ্তি।  

তিন দিনব্যাপী আয়োজিত আবাসিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ৯৬ জন বিতার্কিক। অনুষ্ঠানে বিতার্কিক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম বলেন, ‘দুর্নীতিমুক্ত ও সুশাসিত বাংলাদেশ নির্মাণে টিআইবির অঙ্গীকারে অন্যতম অংশীজন তরুণ বিতার্কিকরা। ক্ষুরধার যুক্তি ও যৌক্তিক বিশ্লেষণের সঙ্গে দুর্নীতিবিরোধী মনোভাব, সুশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে তারা সামনের দিনে দুর্নীতিবিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রাণিত করবেন বলে প্রত্যাশা করি।’  

ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল বিশ্ববিদ্যালয়. বুয়েট, রুয়েট, চুয়েট, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা কলেজসহ সারা দেশের মোট ৩২টি দল নিয়ে ২১-২৩ সেপ্টেম্বর আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে টিআইবি। সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি, সুশাসন, গণমাধ্যম, অর্থপাচার, জেন্ডার সমতা বিষয়ে মোট ৮৭টি বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানারআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। 

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সমাপনীতে আরও উপস্থিত ছিলেন টিআইবির ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন বিভাগের পরিচালক মেহবুব ইলাহী, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম এবং সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে গণমাধ্যম বেশি চাপে পড়বে: ইফতেখারুজ্জামান 
দুদকের সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: ড. ইফতেখারুজ্জামান 
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী