হাতিরঝিলের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২

রাজধানীর হাতিরঝিল মধুবাগ ব্রিজের নিচে ফুটপাত থেকে এক পুরুষ ব্যক্তির (বয়স আনুমানিক ৬৫ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কারিবেল হাসান। তিনি বলেন, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মধুবাগ ব্রিজ সংলগ্ন ফ্লাইওভারের নিচে নিগার মোবাইল রেস্টুরেন্টের সামনে ফুটপাতের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। সেখানে তার নাম জানা যায় জাহাঙ্গীর আলম, গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। তবে সেখানে যোগাযোগ করে জানা যায় ওই নামের লোক জীবিত আছেন। তাই এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। আত্মীয়-স্বজন কাউকে পাওয়া যাচ্ছে না। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। 

তিনি কী কারণে মারা গেছেন, তা জানা যায়নি উল্লেখ পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তিনি মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম