খালেদা জিয়ার চিকিৎসা: তিন পক্ষের মধ্যে আলোচনার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয় নিয়ে সরকার, তার পরিবার ও আইনজীবীদের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান। রবিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম বলেন, 'খালেদা জিয়ার আইনজীবীদের মাধ্যমে সরকার উনার দণ্ড স্থগিত করেননি। দণ্ড স্থগিত করেছে উনার পরিবারের আবেদনের ভিত্তিতে। এখানে উনার পরিবার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একান্তভাবে আমি মনে করি, এটা খালেদা জিয়ার আইনজীবী, পরিবার এবং সরকারের বিষয়। যেহেতু দণ্ড স্থগিত করেছে সরকার। যদিও আমরা বলে আসছি, (সরকার) এটা পারে না। যেহেতু দণ্ড স্থগিত সরকার করেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা তার আইনজীবীরা বলেন খুব মুমূর্ষু অবস্থা। এসব দিক বিবেচনা করে আমার মনে হয়, পরিবার, সরকার ও আইনজীবীদের মধ্যে আলোচনা হওয়া উচিত'।

'দণ্ড স্থগিত করার কোনও আইনি বিধান নেই। সরকার সবচেয়ে বেশি যে জিনিসটি গুরুত্ব দিয়েছে, তা হলো মানবিকতা। সেখানে এটা তো অস্পষ্ট, সবার কাছেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার যে উদাহরণ সৃষ্টি করেছেন, আমার মনে হয় না আমাদের দেশে এ ধরনের উদাহরণ আছে আগে’ যোগ করেন তিনি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে খুরশীদ আলম খান বলেন, 'আমরা এখানে পক্ষ না। সরকার দিয়েছে নির্বাহী আদেশ। আমরা যতই বলি আইন অনুযায়ী হয় না, কিন্তু সরকার তো দিয়েছে! আমার মনে হয়, এটা সরকারের ব্যাপার এবং খালেদা জিয়ার পরিবার ও আইনজীবীর ব্যাপার। আমি যতদূর জানি, দণ্ড স্থগিতের যে আবেদন দেওয়া হয়েছিল সেটা খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে, আইনজীবীদের পক্ষ থেকে না।'

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও করেছেন তারা। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) আইনজীবীদের নতুন মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) কর্তৃক অনুষ্ঠিত পদযাত্রা–পরবর্তী সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীরা এ দাবি জানান।

‘অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং ‘সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে আইনজীবী পদযাত্রা ও সমাবেশ’—এমন ব্যানার নিয়ে ইউএলএফ এই কর্মসূচির আয়োজন করে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বেলা দেড়টার দিকে বিএনপি সমর্থক ও সমমনা আইনজীবীরা সুপ্রিম কোর্টের মাজার ফটক দিয়ে বের হয়ে পদযাত্রা শুরু করেন। এরপর শিক্ষা ভবন, কদম ফোয়ারা ও জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়ক হয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। এরপর প্রধান ফটকের বাইরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন বলেন, ‘আমরা জীবনে কোনও দিন শুনি নাই, বিচার বিভাগের ওপর কোনও দেশ স্যাংশন দেয়। কারণ এই বিচার বিভাগ হচ্ছে স্বাধীন বিচারব্যবস্থা। কিন্তু আমাদের দেশের বিচারব্যবস্থা খালেদা জিয়ার জন্য স্বাধীন হতে পারেনি। প্রধানমন্ত্রী বলছেন, স্যাংশনে নাকি তারা কোনও ভয় পান না। এই দেশে স্বাধীনতার পরে আজ পর্যন্ত মানুষ এই দেশে কোনও স্যাংশন দেখেনি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন আরও বলেন, ‘দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে। বিচারব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এ দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে— বিদেশিরাও তা জেনে গেছেন। সে কারণেই এখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিচ্ছে। আরও স্যাংশন আসবে। আগামী অক্টোবরের মধ্যেই…আপনাকে বিদায় নিতে হবে। আপনি যত তাড়াতাড়ি দেশে ফিরে ক্ষমতা হস্তান্তর করে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে পারেন—এই দেশের জন্য ততই মঙ্গল।’

/বিআই/এফএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী