যুক্তরাজ্যের লুটনে প্রবাসীদের সঙ্গে রেজা কিবরিয়ার মতবিনিময়

লন্ডন প্রতি‌নি‌ধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১০ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১০

যুক্তরাজ্যের লুটন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন অর্থনীতিবিদ ও গণঅধিকার পরিষদ (একাংশ) সভাপতি ড. রেজা কিবরিয়া।

রবিবার (সেপ্টেম্বর) রা‌তে স্থানীয় ব্যারিপার্কের এক হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ কমিউনিটি নেতা ও প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা খুররম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও প্রবাসী অধিকার পরিষদ নেতা সৈয়দ দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া বলেন, অনির্বাচিত সরকারের মদতে দেশ থেকে হাজার হাজার ডলার বিদেশে পাচার করেছে এক শ্রেণির রাঘব বোয়াল। তারা বিদেশে বাড়ি-গাড়ি করলেও মানসিকভাবে শান্তি পাচ্ছে না বলে এখন তারা নানা অবৈধ ফন্দি আঁটছে।

তাদের হাতে জাতি আর বেশিদিন ‘জিম্মি দশায় থাকবে না’ উল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ, সুদিন আসবেই। সময়ের ব্যবধানে দেশে জনগণের সরকার গঠিত হবে।

রেজা কিবরিয়া উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে আশ্বাস দিয়ে বলেন, তার দল যদি ক্ষমতায় যায় অথবা তিনি যদি দেশ পরিচালনার অংশ হতে পারেন, তবে প্রবাসী অধিকার রক্ষায় তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন।

মতবিনিময় সভায় আগতদের একাংশ

মতবিনিময় সভায় লুটনের বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামিম আহমদ, কমিউনিটি নেতা নানু মিয়া, মাস্টার আশরাফ উদ্দীন, রুহুল আমিন, সিরাজুদ্দীন ও মাসুদুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
লন্ডনে বৃহস্পতিবার তৌফিক ইমরোজ খালিদীর জানাজা
বাংলাদেশিদের ‘সমকামী’ সাজিয়ে ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেফতার ৩
সর্বশেষ খবর
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
ফুটবল কি আপনার ‘নেশা’ হয়ে গেছে?
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি