নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: একে একে মারা গেলেন দগ্ধ সবাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় হাসিনা মমতাজ (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় দগ্ধ চার জনেরই মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘হাসিনা মমতাজের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এর আগে আরও তিন জন মারা গেছেন। তারা হলেন– সায়মা আক্তার (৪০), কানিজ খাদিজা নিপা (৩৯) ও সোহান (৪৫)।’

গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর উপজেলার দীঘিরপাড়ে একটি ভবনের চতুর্থ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মা-মেয়েসহ ওই চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। একে একে মারা গেলেন সবাই।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম