নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কানিজ খাদিজা নিপার (২৮) মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তরিকুল ইসলাম জানান, নিপার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে আড়াইহাজারের দীঘিরপাড়ের একটি বাসার চতুর্থ তলায় ঘটনাটি ঘটে। এতে কানিজ খাদিজা নিপাসহ দগ্ধ হন তার মা হাসিনা মমতাজ (৬০), সোহান (৪৫) ও তার স্ত্রী সায়েমা (৪০)।

দগ্ধ বাকি তিন জনের অবস্থাও আশংকাজনক। তিন জনের মধ্যে হাসিনার শরীরের ৫৫ শতাংশ, সোহানের ৯৯ শতাংশ, সায়েমার ৯০ শরীরের শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান চিকিৎসক তরিকুল ইসলাম। তারা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

মৃতের বোন ইভা ইসলাম বলেন, ‘আমার বোন কানিজ খাদিজা দীঘিরপাড় এলাকায় একটি বাসায় একাই ভাড়া থাকতো। একটি পোশাক কারখানায় কাজ করতো। পাশের রুমে থাকতো একই কারখানার সুপারভাইজার। গতকাল শুক্রবার মা ও আমি তার বাসায় গিয়েছিলেন। মা রাতে সেখানে ছিলেন। আমি রাতের খবার খেয়ে চলে আসি। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খবর পাই সেখানে বিকট শব্দ হয়ে আগুন লেগেছে। গিয়ে দেখি আমার মা, বোন ও তাদের পাশের রুমের পোশাক কারখানার সুপারভাইজার সোহান ও তার স্ত্রী সায়েমা পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে রাত আড়াইটায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নিয়ে আসি। ওই বাসায় কোনোভাবে গ্যাস লিকেজ থেকে ঘটনাটি ঘটেছে। ওই বাসায় গ্যাসের লাইন ও সিলিন্ডার ছিল।’

/এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম