নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৪

নারায়নগঞ্জের আড়াইহাজারে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় গদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সায়েমা (৪০)। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দুই জনের মৃত্যু হলো। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সায়েমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় সকালে কানিজ খাদিজা নামে একজন মারা যান। বর্তমানে আরও দুজন চিকিৎসাধীন। তাদের মধ্যে হাসিনার শরীরের ৫৫ শতাংশ, সোহানের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে।’

এর আগে, শুক্রবার দিবাগত রাতে আড়াইহাজারের দীঘিরপাড়ের ওই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হাসিনা মমতাজ (৬০), তার মেয়ে কানিজ খাদিজা নিপা (২৮), সোহান (৪৫) ও তার স্ত্রী সায়েমা (৪০) দগ্ধ হন। তাদের মধ্যে নিপা ও সায়েমার মৃত্যু হলো।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

 /এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান