বিদেশ পালানোর সময় অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৫

অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের সন্দেহভাজন মূলহোতা মো. মতিউর রহমানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডু যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিউর জানায়, সে ২০১৭ সালে পড়াশোনা করার জন্য রাশিয়ায় যায়। সেখানে সে গ্রাজুয়েশন সম্পূর্ণ করে বর্তমানে সোস্যাল ওয়ার্কে মাস্টার্স করছে। সে ২০২১ সালে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হয়। বাংলাদেশে জুয়ার সাইট পরিচালনার জন্য আগে গ্রেফতার ছয় জনের সহায়তায় একটি চক্র গড়ে তোলে। চক্রের সদস্যদের মধ্যে সৈকত রানা, সাদিকুলসহ আরও কয়েকজন তাদের মোবাইল লেনদেনের (এমএফএস) এজেন্ট নম্বর ব্যবহার করে টাকা লেনদেন করতো। বেটিং সাইট কর্তৃপক্ষ চক্রের আরেক সদস্য সৈকত ও মতিউর যৌথভাবে  সব এজেন্টদের কাছ থেকে সংগৃহীত টাকা পাঠিয়ে দিত। এভাবে তারা প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা হুন্ডি করে দেশের বাইরে পাচার করেছে।

মতিউর আদালতে সিআরপিসি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট অনলাইন বেটিং সাইটে জুয়া পরিচালনাকারী চক্রের  সদস্য সন্দেহে ছয় জনকে মোহাম্মদপুর, বনশ্রী ও আগারগাঁও এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আটক করে সিআইডি। এই ঘটনায় পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। কিন্তু তখন এই চক্রের মূহ হোতা মো. মতিউর রহমান (২৯) পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

/আরটি/এফএস/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম