হিজড়া সেজে ঢাকায় ইয়াবা পাচার করতো দুই রোহিঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৭

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তালিকাভুক্ত দুই ব্যক্তি হিজড়া সেজে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা সরবরাহের অভিযোগে গ্রেফতার হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৪ অভিযান চালিয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাভার এলাকার নিউমার্কেট থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- রফিক ওরফে কাজল হিজড়া (১৮) এবং মামুনুর ওরফে পরিমনি হিজড়া (২৩)। র‌্যাব- ৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন,গ্রেফতারকৃত আসামি দুইজনই রোহিঙ্গা। তারা দীর্ঘদিন তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান