ডিএমপি কমিশনারকে ডিবি ও সিটিটিসি বিভাগের বিদায় সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪২

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে বিদায় সংবর্ধনা দিয়েছে ডিএমপির গোয়েন্দা ও সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) বিভাগ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা পুলিশের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী ডিএমপি কমিশনারের বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ডিবি ও সিটিটিসি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুটি বিশেষায়িত বিভাগ। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছেন বিভাগ দুটির সদস্যরা। মহানগরবাসীর জান-মালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর তারা।

তিনি আরও বলেন, যেকোনও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা ও সত্য উদঘাটনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিবি ও সিটিটিসি। দেশকে নিরাপদ ও জঙ্গিমুক্ত রাখতে জীবনের ঝুঁকি নিতেও তারা পিছুপা হন না। ডিএমপি কমিশনার থাকাকালীন তাদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।

বিদায়ী ডিএমপি কমিশনার দেশের প্রচলিত আইন অনুসরণ করে এবং পেশাদারিত্বের সঙ্গে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিবি ও সিটিটিসির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খন্দকার গোলাম ফারুক ডিএমপির ৩৫তম পুলিশ কমিশনার হিসেবে (২৯ অক্টোবর) যোগদান করেন। বর্ণাঢ্য চাকরি জীবন শেষে সফল এ পুলিশ কর্মকর্তা আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) অবসরে যাচ্ছেন।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান