নারীসহ মানবপাচারকারী চক্রের ৯ জন সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৯

মানবপাচারকারী চক্রের অন্যতম মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৯ জন সদস্য হলেন চক্রের মূলহোতা মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫), নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), মো. সম্রাট খন্দকার (২৫), মো. ওসমান গনি বেপারী (২৫), মো. মিরাজ ও মো. সিদ্দিক (৪০)।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেফতাররা পেশাদার নারী ও শিশুপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বেশ কিছুদিন ধরে পরস্পর যোগশাজসে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন এলাকার গরিব, অসহায়, বেকার এবং বিভিন্ন স্কুল, কলেজে পড়ুয়া মেয়েদের উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল।

র‌্যাব জানায়, চক্রটির সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত ছিল। এ ছাড়া অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী রাষ্ট্রে পাচার করে আসছিল চক্রটি।

গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম