‘যোগাযোগের অভাবে বাংলাদেশ-ভারত সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৩, ১৭:৫৬আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৭:৫৬

জনগণের মধ্যে যোগাযোগের অভাবে বাংলাদেশ-ভারত সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের জনসাধারণের মধ্যে ভারত সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে কূটনৈতিক সম্পর্কের উন্নতি প্রয়োজন। দুই দেশের সরকার ও সুশীল সমাজের মধ্যে সুসম্পর্ক থাকলেও সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে বলে জানিয়েছেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের সাবেক চেয়ারপারসন ও সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক ড. সঞ্জয় কে ভরদ্বাজ।

সোমবার (২ অক্টোবর) ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের সেন্টার ফর পিস স্টাডিজ আয়োজিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক: সুযোগ ও চ্যালেঞ্জ' শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. ভরদ্বাজ বলেন, সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে ভারত তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়েছে। দেশটি এখন দ্বিপাক্ষিকতা বাদ দিয়ে বহুপাক্ষিকতা, একতরফাবাদ থেকে গঠনমূলক একতরফাবাদ এবং সম্পদ জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়ছে।

অপর্যাপ্ত অর্থনৈতিক শক্তি, আমলাতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক জবাবদিহি, ফেডারেল ও কোয়ালিশন রাজনীতিকে কাঠামোগত প্রতিবন্ধকতা, ভারসাম্যপূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব, চীন ও মার্কিন সম্পর্কের অনিশ্চয়তা ইত্যাদিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রধান নীতিগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন তিনি।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম