রুমে আটকে ছিল শিশু, ৯৯৯-এ কলে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১৭:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২০:৫১

পটুয়াখালী সদরের শান্তিবাগে তিন বছরের এক শিশু রুমের ভেতরে আটকা পড়ে। সোমবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানালে ওই শিশুকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পটুয়াখালী সদরের শান্তিবাগ থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় তুষার নামে একজন ৯৯৯ এ ফোন করে জানান, তার বাসার গৃহকর্মীর তিন বছর বয়সী শিশু রুমের ভেতর থেকে ছিটকিনি আটকে দরজা বন্ধ করে দিয়ে আর খুলতে পারছে না। তারা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেননি। শিশুটি রুমের ভেতরে ভয়ে কন্নাকাটি করছে। কলার শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান।

পুলিশ পরিদর্শক বলেন, ‘পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম